নিউ ফ্যাসিস্ট বিজেপি সবচেয়ে ভয়ংকর শত্রু, বললেন মন্ত্রী গৌতম দেব - The News Lion

নিউ ফ্যাসিস্ট বিজেপি সবচেয়ে ভয়ংকর শত্রু, বললেন মন্ত্রী গৌতম দেব




দি নিউজ লায়ন ;  বামেদের লাল পতাকা দেখে ভালো লাগলো। বিজেপিকে পরিসর দেওয়া উচিত নয়-অশোকের উদ্দেশ্যে খোলাখুলি সতর্ক বার্তা মন্ত্রী গৌতমের। বিজেপি সবচেয়ে ভয়ংকর শত্রু,দেশের বিপদ তাই লোকসভায় নিজেদের জায়গায় ছেড়ে দিয়ে যেভাবে বামেদের ভোট শিলিগুড়ি লালদ্বীপের সেনাপ্রধান অশোক রামেতে রূপান্তরিত করেছেন। তার পুনুরাবৃত্তি হলে ভয়ংকর হবে।


 সোমবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বলেন লোকসভায় প্রত্যেকবার গেরুয়া শিবিরের কাছে নিজেদের ভোট ছেড়ে দিচ্ছে বামেরা। আর বিধানসভা কিংবা পুর ভোটের সময়তে পুনরারূদ্ধারে নামছে। অশোক বাবুর বোঝা উচিত কৌশলের পরিবর্তন হয়,নীতির পরিবর্তন হয়না।সিপিএম কৌশল করতে গিয়ে রাজনৈতিক অস্তিত্ব হারাচ্ছে। একসময় ফাঁকা থাকবে পরে ভরাট করা হবে সেই স্ট্র্যাটেজি মানুষ ভালো ভাবে নেবে না মন্তব্য মন্ত্রীর। 


মন্ত্রী আরও বলেন রাজনীতিতে বেশীদিন কারো জায়গা ফাঁকা থাকেনা। মন্ত্রী বিগত পরপর একাধিক লোকসভা নির্বাচনের ফলাফলের হিসেব নিকেশ তুলে বলেন-বিগত লোকসভায় তাদের ডেপুটি মেয়র,মেয়র পারিষদের ওয়ার্ডে শূন্য ভোট পেয়েছে বামেরা। তাদের পোলিং এজেন্টের ভোটও রামে রূপান্তরিত হয়েছে।  এখন নির্বাচনের মুখে সিপিএমের অস্তিত্ব বিপন্ন হওয়ায় লাল ঝান্ডা কর্মসূচী নিয়ে সেই নিজ দলীয় সমর্থকদের চিহ্নিত করছে অশোকবাবু।


 মন্ত্রী গৌতম দেব, অশোক ভট্টাচায্যকে উদ্দেশ্য করে রাজনৈতিক পরামর্শের সুরে সতর্ক করে বলেন লাল পতাকা দেখে ভালো লাগলো। বিজেপি সবচেয়ে ভয়ংকর শত্রু,নিউ ফ্যাসিস্ট বিজেপি দেশের কাছে বিপদ, বামফ্রন্ট ততটা না। বারবার নীতি বিসর্জন দিয়ে কৌশল করে নির্বাচন করলে বামেরা পায়ের তলার মাটি খুঁজে পাবে না। 


অন্ততপক্ষে সিপিএমের নিজের অস্তিত্বের লড়াইটাতো লড়ুক সাফ জানান উত্তরবঙ্গ তৃনমূল কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব।একই সঙ্গে মন্ত্রী বলেন শিলিগুড়িতে তৃনমূল যথেষ্ট শক্তিশালী, নির্বাচন ফলাফল নিয়ে তার মন্তব্য তৃনমূল যথেষ্ট স্বচ্ছন্দ জায়গায় রয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.